ads

Papaya flower benefits: ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁপে ফুলের অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানেন ?

শরীর থাকলে অসুখ থাকবে। সেগুলি ঠিক করতে আমরা হাজার হাজার টাকার অসুধ খাই। কিন্তু প্রকৃতি আমাদের দুহাত ভরে কতকিছু দিয়েছে। যার খবর আমরা রাখি না। সেই সব প্রাকৃতিক বস্তুর মধ্যেই আছে আমাদের সুস্থতার চাবিকাঠি। আমরা সেগুলি জানি না। আর জানলেও গুরুত্ব দিই না। যেমন, পেঁপে। গ্রামবাংলার অতিব সুলভ একটি ফল। আনাচে কানাচে হয়। কাঁচা বা পাকা। পেঁপে আমরা ভালোই খাই। কিন্তু পেঁপের ফুল যে একটি মহাষৌধি। তা কি জানেন ? সাদা সাদা সুন্দর দেখতে ফুলগুলির দিকে খুব একটা গুরুত্ব কেউ দেয় না। খাওয়া তো দূরের কথা। বাজারেও বিক্রি হয় না। এই ফুল থেকেই হরেক রকমের ওষুধ তৈরি হয়।

শরীরের হজম ক্ষমতা বাড়ায়

খাবারের পর হজম ঠিকঠাক হওয়াটা খুব প্রয়োজনীয়। তবেই শরীরের এনার্জি লেভেল পর্যাপ্ত থাকে। পেঁপের ফুল হজমের বিষয়টি খেয়াল রাখে। আপনার নিয়মিত কার্যকলাপ সঠিকভাবে পরিচালিত হয়।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

রক্তের কাজ হল অক্সিজেন এবং খাবার থেকে পুষ্টি নিয়ে শরীরের প্রতিটি অঙ্গে ঠিকঠাক পৌঁছে দেওয়া। তার জন্য আমাদের রক্ত সরবরাহ ঠিক থাকা দরকার। কিন্তু যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেখানেই বাধা তৈরি হয়। হৃদয় রক্ত ঠিকভাবে পাম্প করতে পারে না। চিকিৎসকরা ওষুধ খেতে বলেন। এক্ষেত্রে ভরসা রাখুন পেঁপের ফুলের উপর। রক্ত ঠিকভাবে পাম্প করতে হৃদযন্ত্রকে সাহায্য করে পেঁপের ফুল।

খিদে বাড়ায়

আপনার বাচ্চা খেতে চায় না। খাবার নিয়ে ঝামেলা করে। যার প্রভাব তাদের বৃদ্ধিতে পড়ছে। সঠিক পুষ্টি না পেলে বাড়বে কীভাবে ? এই সমস্যা প্রত্যেক মাকেই মোকাবিলা করতে হয়। ভরসা রাখুন পেঁপের ফুলের উপর। খিদে বাড়াতে অব্যর্থ ওষুধ। ইন্দোনেশিয়ানরা প্রতিদিন স্কালে পেঁপে ফুলের স্যালাড খান সারাদিনে যাতে খিদে ঠিকঠাক পায়।

ওজন কমায়

ওজন বৃদ্ধি এখন একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড সেবনে মেদ বাড়ছে। নানা রকম কাজ করেও লাভ হচ্ছে না। পেঁপে ফুলের মধ্যে থাকে ভিটামিন এ, সি এবং ই। হাল্কা ওয়াক আউটের সঙ্গে খাবারে রোজ পেঁপে ফুল রাখলে নিশ্চিত ওজন কমবে। কোন সাইড এফেক্ট নেই।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

পেঁপে গাছের ফুল মানব শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তাই যাঁরা সুগারে ভুগছেন, পেঁপে ফুল ভেজে বা স্যালাটে খেতে পারেন। এর স্বাদ কিছুটা তেতো। কিন্তু খেতে খারাপ না।

শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞান নয়। অনেক আগের মায়া সভ্যতাও পেঁপে গাছের গুণ চিনতে পেরেছিল। ম্যাক্সিকো এবং পূর্ব আমেরিকার লোকেরা এই গাছকে ভগবান রূপে পুজো করত। কারণ, পেঁপের ফল, পাতা বা ফুল খেয়ে তাঁরা অনেক রোগ থেকে নিরাময় পেয়েছিলেন। সেই কারণে পেঁপে গাছ ছিল তাঁদের কাছে ঈশ্বরের সমান।

No comments:

Powered by Blogger.